রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়。
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে এই নির্বাচিত সরকার নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণ করে। পাঁচ মাসের এই যাত্রায় সরকারের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরতেই মূলত এই প্রেস ব্রিফিংয়ের ডাক দেওয়া হয়েছে।