রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মেগা ম্যাচটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। আর এই উন্মাদনাতেই বিশ্বকাপের টিকিটের দাম ঠেকেছে আকাশছোঁয়ায়, যা যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে এক নতুন রেকর্ড।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিকিট বিক্রির প্ল্যাটফর্ম ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, ফাইনালের একটি টিকিটের গড় মূল্য দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৭ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা)। স্টেডিয়ামের ৮৩ হাজার দর্শকধারণ ক্ষমতার হিসাব কষলে, শুধু টিকিট বিক্রি থেকেই আয় হবে প্রায় ১১ হাজার ৫৮৫ কোটি টাকা।

এবারের ফাইনালে সবচেয়ে সস্তা টিকিটের দাম ৭ হাজার ৬৭৬ ডলার (প্রায় ৯ লাখ ৪৫ হাজার টাকা) এবং সবচেয়ে দামি টিকিটের মূল্য ২৮ হাজার ৪৭৯ ডলার (প্রায় ৩৫ লাখ টাকা)। এর আগে ২০২৪ সালের সুপার বোল ফাইনালের টিকিটের গড় মূল্য ছিল ৯ হাজার ৪১১ ডলার, যা এতদিন সর্বোচ্চ ছিল।

ফিফার ‘রিসেল’ পদ্ধতির কারণে টিকিটের দাম এভাবে অস্বাভাবিক বেড়েছে। প্রাথমিক তালিকায় ফাইনালে টিকিটের সর্বোচ্চ মূল্য ১০ হাজার ৯৯০ ডলার নির্ধারণ করা হলেও, চাহিদার সুযোগ নিয়ে ফিফা নিজেই দাম বাড়িয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এমন নীতিকে অনেকে ‘ফিফার ব্ল্যাক টিকিট’ বলেও আখ্যা দিয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com