রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডব: মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল!

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তাণ্ডব: মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।

শুক্রবার (১৭ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভূমিকম্পে ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে।

ক্ষয়ক্ষতি সামাল দিতে দেশটির সরকার ইতিমধ্যে ১০৬টি অস্থায়ী শিবির স্থাপন করেছে, যেখানে ২১ হাজার ২৩৫ জন মানুষ আশ্রয় নিয়েছেন। তবে এখনো ১৭ হাজার ৯০৭ জন মানুষ স্থায়ী আবাসনের বাইরে রয়েছেন। ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে।

গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকায় বর্তমানে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com