রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে টানা নবম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হামলায় ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ ও ক্ষেপণাস্ত্র স্থাপনাসহ সামরিক যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। (সূত্র: আল জাজিরা)
হামলা চলাকালে উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত অংশ নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। সেন্টকম আরও দাবি করে, নৌ অবরোধের অংশ হিসেবে তারা ছয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন এবং একটি অচল করে দিয়েছে।
অন্যদিকে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, দেশটির দারখোভিনে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দুই পক্ষের এসব পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল রূপ নিচ্ছে।