বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন

মেসির আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন বিশ্বচ্যাম্পিয়ন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্ব ফুটবলের সিংহাসন পুনরুদ্ধার করল স্পেন। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ‘লা রোহা’।

পুরো ম্যাচজুড়ে স্প্যানিশদের দাপুটে ফুটবলের সামনে একদম ফিকে হয়ে পড়ে আর্জেন্টিনার স্বাভাবিক ছন্দ। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে নিকো উইলিয়ামসের পাস থেকে জয়সূচক গোলটি করেন বদলি ফরোয়ার্ড ফেরান তোরেস। শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়নরা। ১৯৬৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা, আর পুরো ম্যাচে তাদের বলের দখল ছিল মাত্র ৩৪ শতাংশ। দুর্দান্ত রক্ষণ ও আক্রমণের সমন্বয়ে মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দ্বিতীয় ট্রফি উঁচিয়ে ধরল স্পেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com