শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট

দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার দুই সপ্তাহ পর জাতীয় গ্রিডে আবারও এলএনজি সরবরাহ শুরু করেছে এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনাল (এফএসআরইউ)। এর ফলে সারাদেশে দেখা দেওয়া তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট ধীরে ধীরে কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর থেকে ঘণ্টায় ১১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ শুরু হয়। এতে জাতীয় গ্রিডে মোট এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ৬৬২ এমএমএসসিএফডি-তে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৪-৫ দিনের মধ্যে টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফিরলে আবাসিক, বিদ্যুৎ, শিল্প ও সিএনজি খাতে গ্যাসের চাপ সম্পূর্ণ স্বাভাবিক হয়ে আসবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com