শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাফল্য অর্জনে শুধু পরিশ্রমই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও সতর্কতা। পাশ্চাত্য রাশিচক্র অনুযায়ী চন্দ্র ও অন্যান্য গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের (রাশিফল) শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানিয়েছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল): সপ্তাহটি অত্যন্ত শুভ। সুসংবাদ, বকেয়া কাজ উদ্ধার কিংবা বড় আর্থিক চুক্তির সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে): আর্থিক লেনদেনে সতর্কতা জরুরি, প্রতারিত হওয়ার ঝুঁকি রয়েছে। পারিবারিক অশান্তি বা স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বড় কোনো চ্যালেঞ্জ এড়িয়ে চলাই শ্রেয়।
মিথুন রাশি (২২ মে–২১ জুন): চাকরির আবেদনে ইতিবাচক ফল বা সরকারি সহায়তা মিলতে পারে। তবে পেটের সমস্যা বা মাথাব্যথায় ভোগার আশঙ্কা রয়েছে।
কর্কট রাশি (২২ জুন–২৩ জুলাই): সন্তানের স্বাস্থ্য ও পড়াশোনায় বিশেষ নজর দিন। ক্যারিয়ার ও আর্থিক দিক থেকে সময়টি বেশ অনুকূল।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট): মানসিক চাপ ও পারিবারিক মতবিরোধের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্র ও বাইরে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর): পদোন্নতি বা নতুন সুযোগের দ্বার উন্মোচিত হতে পারে। পুরনো সমস্যার সমাধান ও আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর): শেয়ার বাজার বা নতুন কোথাও বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আর্থিক বিরোধ ও হঠাৎ ব্যয় বৃদ্ধির ঝুঁকি রয়েছে।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর): স্বাস্থ্য ভালো থাকবে এবং ভাগ্য সহায় হবে। কিছুটা বাড়তি দৌড়ঝাঁপ হলেও দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হবে।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর): ক্যারিয়ারে বড় সাফল্য, পদোন্নতি ও আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়া তীর্থভ্রমণের সম্ভাবনাও প্রবল।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি): পেশাগত জীবনের জন্য সময়টি দারুণ। আটকে থাকা কাজগুলো সহজে শেষ করতে পারবেন।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি): ক্যারিয়ারে ইতিবাচক পরিবর্তনের সুযোগ আসবে। নতুন চাকরি বা স্থান পরিবর্তনের জন্য এটি চমৎকার সময়।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ): কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক সুসংবাদ এবং স্থাবর সম্পত্তি বা আইনি জটিলতার ইতিবাচক সমাধানের ইঙ্গিত রয়েছে।