শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাফল্য পেতে কেবল কর্মই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক কর্মকৌশল ও সচেতনতা। চন্দ্র ও গ্রহ-নক্ষত্রের অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহে আপনার ভাগ্য কেমন যাবে? জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): কর্মক্ষেত্র ও প্রিয়জনের সঙ্গে মানিয়ে চলুন। আর্থিক চাপ ও ব্যয় বাড়তে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন এবং যাতায়াতে সতর্ক হোন। প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে): ধৈর্য ও সহনশীলতায় কর্মজীবনে সফলতা আসবে। ব্যয় নিয়ন্ত্রণ ও সঠিক ডায়েট মেনে চলুন। সম্পর্কে টানাপোড়েন ও শারীরিক সমস্যা থাকতে পারে। ভ্রমণ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন): আর্থিক যোগাযোগ শুভ। আবেগ নিয়ন্ত্রণ না করলে প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়বে। মানসিক শান্তিতে যোগব্যায়াম করুন। ঝুঁকিপূর্ণ কাজে সাফল্য ও দূর ভ্রমণের সুযোগ রয়েছে।
কর্কট (২২ জুন-২৩ জুলাই): দাম্পত্য জীবনে মানিয়ে চলুন। কর্মক্ষেত্রে মানসিক চাপ ও প্রিয়জনের সঙ্গে অভিমান বাড়তে পারে। আর্থিক যোগাযোগ শুভ। যাতায়াতে সতর্ক থাকুন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): আর্থিক অবস্থা ভালো যাবে, কেনাকাটায় লাভবান হবেন। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। অংশীদারি ব্যবসা ও কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। শরীর ও ভ্রমণ নিয়ে সতর্ক হোন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): অনেক সমস্যার সমাধান হতে পারে। সৃজনশীল কাজ ও ব্যবসায় লাভবান হবেন, অর্থভাগ্য শুভ। একাকীত্ব ও পারিবারিক চিন্তায় ভুগতে পারেন। ভ্রমণে সতর্কতা প্রয়োজন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): কর্মক্ষেত্র অনুকূলে থাকবে, প্রেম ও রোমান্স শুভ। তবে অংশীদারি ব্যবসা ও শেয়ারবাজারে ভালো যাবে না। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। মানসিক ও শারীরিকভাবে ভালো থাকবেন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আত্মবিশ্বাস নিয়ে এগোলে সফলতা নিশ্চিত। আর্থিক ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): ব্যবসায়িক ও আর্থিক সাফল্য পাবেন। তবে উত্তেজনা ও অপ্রিয় কথা বলা থেকে বিরত থাকুন। ভ্রমণে আনন্দ মিলবে। শত্রু সম্পর্কে সতর্ক হোন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আর্থিকভাবে চাপে থাকতে পারেন, পারিবারিক বিষয় ভাবিয়ে তুলবে। শান্তি বজায় রাখতে ইতিবাচক থাকুন। গোপনীয়তা রক্ষা করুন এবং যন্ত্রপাতি বা যানবাহন ব্যবহারে সতর্ক হোন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আর্থিক দিক সমৃদ্ধ থাকবে। আত্মবিশ্বাস, শারীরিক ও মানসিক পরিশ্রম বাড়াতে হবে। কর্মক্ষেত্র ও পরিবারে সুশৃঙ্খল থাকুন। ভ্রমণে সতর্কতা জরুরি।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আলসেমি ঝেড়ে কাজগুলো দৃঢ়ভাবে সম্পন্ন করুন। আর্থিক দিক ও রোমান্টিক সম্পর্ক ভালো যাবে। তবে স্পষ্ট কথায় আত্মীয়রা ভুল বুঝতে পারে। রাস্তায় সাবধানে চলুন।