শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

জীবিত থাকতেই ৫ হাজার মানুষকে ‘চল্লিশা’ খাওয়ালেন দম্পতি

জীবিত থাকতেই ৫ হাজার মানুষকে ‘চল্লিশা’ খাওয়ালেন দম্পতি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সন্তানরা বাকপ্রতিবন্ধী হওয়ায় মৃত্যুর পর তাদের পক্ষে ‘চল্লিশা’ আয়োজন করা সম্ভব নাও হতে পারে—এমন ভাবনা থেকে জীবিত থাকতেই নিজেদের চল্লিশার ভোজ খাওয়ালেন এক দম্পতি। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর গ্রামে এ ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।

শুক্রবার (২৮ আগস্ট) বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ভোজের আয়োজন করেন স্থানীয় মো. রফিকুল ইসলাম (৬২) ও তাঁর স্ত্রী বেগম আক্তার (৫৫)। বিশাল এই আয়োজনে অতিথিদের গরু ও খাসির মাংস, মাছের মুড়িঘণ্ট, ডাল ও পায়েস দিয়ে আপ্যায়ন করা হয়।

রফিকুল ইসলাম জানান, দুই ছেলে বাকপ্রতিবন্ধী হওয়ায় মৃত্যুর পর তারা এমন আয়োজন করতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। তাই সড়ক ও জনপথ বিভাগের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ থেকে পাওয়া অর্থ দিয়ে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে তিনি জীবিত অবস্থাতেই এলাকাবাসীর দোয়া নিতে এই উদ্যোগ নেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com