শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।
ঢাকার রুশ দূতাবাস জানায়, এক অভিনন্দন বার্তায় পুতিন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথ পাঠ করান।