শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে অব্যাহত রয়েছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনই সিলেট বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ৭০ জনের দেহে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ১১০ জনের মধ্যে।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৯৬০ শিশুর মৃত্যু হয়েছে—যার মধ্যে নিশ্চিত হামে ৯৯ জন এবং উপসর্গজনিত কারণে ৮৬১ জন। একই সময়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৯৬ জনে এবং মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭৯২ জন। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩৫ হাজার ৪৭৩ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৪৫৭ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com