সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
বেঁচে থাকাটাই এখন বড় অর্জন’: নেপালের দুর্যোগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

বেঁচে থাকাটাই এখন বড় অর্জন’: নেপালের দুর্যোগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। প্রবল কাদা ও পানির স্রোতে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ৮০০ বিদেশি নাগরিকসহ প্রায় ১ হাজার ৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

নেপালের এই মর্মান্তিক দুর্যোগ নাড়া দিয়েছে বিশ্ববাসীকে। ২০১৫ সালের প্রলয়ংকরী ভূমিকম্পের সময় দেশটিতে শুটিংয়ে থাকা অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সেই স্মৃতি মনে করে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

জয় বলেন, ২০১৫ সালে নেপালের ভূমিকম্পের চেয়েও এবারের অবস্থা অনেক বেশি ভয়াবহ। তিনি উল্লেখ করেন, চরম দুর্যোগের মুখে মানুষ যখন পড়ে, তখন সামান্য সব অভিযোগ অর্থহীন হয়ে যায় এবং কেবল বেঁচে থাকাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। যেকোনো প্রতিকূলতার পর জীবনে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করে তিনি সকলের জন্য প্রার্থনা জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com