সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখোপাধ্যায়, জঙ্গলে কাটল পাঁচ ঘণ্টা

নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখোপাধ্যায়, জঙ্গলে কাটল পাঁচ ঘণ্টা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করতে গিয়ে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে পড়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়। চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলার দুর্গম পাহাড়ি এলাকায় শুটিং চলাকালে টানা বৃষ্টি ও হড়পা বানে আটকা পড়ে পুরো শুটিং ইউনিট। তবে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর খরাজ নিশ্চিত করেছেন যে তাঁরা সবাই নিরাপদে আছেন।

গত ২০ আগস্ট ছবির শুটিংয়ে নেপাল যান এই অভিনেতা। ২৬ আগস্ট ফেরার কথা থাকলেও সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বিমান টিকিটের সংকট তৈরি হওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়। টানা পাঁচ ঘণ্টা জঙ্গলে আটকে থাকার মতো প্রতিকূল অভিজ্ঞতা পার করে এখন তাঁরা বিকল্প পথে ফিরছেন। কাঠমান্ডু থেকে সরাসরি ফ্লাইট না পেয়ে দলটি সড়কপথে ভারতের গোরক্ষপুর হয়ে বিমানে কলকাতায় ফেরার চেষ্টা করছে।

উল্লেখ্য, ‘শিকার’ সিনেমায় বাংলাদেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্তও অভিনয় করছেন। এর আগে অপু বিশ্বাসও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছিলেন যে শুটিং ইউনিটের সকল সদস্য সুরক্ষিত আছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com