শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন মন্ত্রী-হুইপরা, প্রজ্ঞাপন জারি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখোপাধ্যায়, জঙ্গলে কাটল পাঁচ ঘণ্টা ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি বেঁচে থাকাটাই এখন বড় অর্জন’: নেপালের দুর্যোগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় হামে আরও ৫ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি বেড়ে ৯৫৫
কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প

কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কানাডার সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই ঐতিহাসিক ‘লেক অন্টারিও’-এর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা জানান তিনি।

বাণিজ্যিক বিরোধের জেরে এ পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যায্য আচরণ করছে। তবে এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি স্পষ্ট জানান, এই জলাশয় সবসময় ‘লেক অন্টারিও’ ছিল এবং ভবিষ্যতেও তা-ই থাকবে।

২২ আগস্ট দুই দেশের মধ্যকার শুল্ক সংক্রান্ত আলোচনা ভেস্তে যাওয়ার পর পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রেক্ষাপটে ট্রাম্প এই ঘোষণা দিলেন। ভৌগোলিক নাম পরিবর্তন ট্রাম্পের জন্য নতুন নয়; এর আগে তিনি ‘মেক্সিকো উপসাগর’ ও উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ ‘ডেনালি’র নাম পরিবর্তনের নির্বাহী আদেশ দিয়েছিলেন। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ আদেশ কানাডা বা আন্তর্জাতিক মহলের ওপর কার্যকর নয়। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারাও এই পদক্ষেপকে ‘হাস্যকর ও অপ্রয়োজনীয়’ বলে সমালোচনা করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com