শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
আমি এখন আর জামিন চাই না, ট্রাইব্যুনালে দীপু মনি

আমি এখন আর জামিন চাই না, ট্রাইব্যুনালে দীপু মনি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি চলাকালে আবেগাপ্লুত হয়ে নিজের জামিন আবেদন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। ট্রাইব্যুনালকে তিনি বলেন, ‘আমার ভালোবাসার মানুষ আমাকে প্রয়োজনের সময়ে পাননি। এখন আর বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় দীপু মনিসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তিনি কথা বলার অনুমতি চান।

দীপু মনি ট্রাইব্যুনালকে জানান, তাঁর স্বামী দীর্ঘ সাত বছর অসুস্থ ও শয্যাশায়ী ছিলেন এবং গত দুই বছর কারাবন্দী থাকায় তিনি স্বামীর পাশে থাকতে পারেননি। ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে পাশে থাকতে না পারায় সন্তানরা জামিন চাইলেও তাঁর নিজের আর ঘরে ফেরার কোনো তাড়া নেই উল্লেখ করে জামিন আবেদন প্রত্যাহারের কথা জানান তিনি।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান তাঁর বক্তব্যে মর্মাহত প্রকাশ করে জানান, বিচারিক প্রক্রিয়ায় উভয় পক্ষ ও সার্বিক বিষয় বিবেচনা করতে হয়। ডা. দীপু মনি জামিন প্রত্যাহার করতে চাইলেও আইনজীবীর সম্মতিতে আবেদনটি পেন্ডিং রেখে শুনানির পরবর্তী তারিখ ১৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। উল্লেখ্য, গত ১৮ আগস্ট স্বামীর মৃত্যুর পর তিনি ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com