সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
লিটনের নেতৃত্বে এশিয়ান গেমসের দল ঘোষণা কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সতর্ক কুয়েতি বাহিনী জাহান্নামের গভীরতা থেকে পালাতে পারবে না যুক্তরাষ্ট্র’—ইরানের কঠোর হুঁশিয়ারি মেসির অবসর ঘোষণার পর বিস্ময়কর সিদ্ধান্ত আর্জেন্টিনার এবার দুদকের বিরুদ্ধেই মামলার হুমকি আসিফ মাহমুদের মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া দেশে ফিরলেন শাকিব খান ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ৩ গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট হতে পারে: শফিকুর রহমান দুই লাখ কর্মী নেওয়ার কথা জানিয়েছিলেন প্রতিমন্ত্রী, নাকচ করল মালয়েশিয়া
হামে আরও ৫ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি বেড়ে ৯৫৫

হামে আরও ৫ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি বেড়ে ৯৫৫

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশজুড়ে হামের প্রকোপে বাড়ছে প্রাণহানি। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুইজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারা দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোট মৃতদের মধ্যে ৮৫৬ জন উপসর্গে এবং ৯৯ জন হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৯৫৬ জনের মধ্যে উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৭২৬ জনের হাম শনাক্ত এবং ১ লাখ ৫৩ হাজার ৬৯২ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন রোগীর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন। প্রতিদিন রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com