শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস

টানা ১০ দিন ঝোড়ো বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা ১০ দিন ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দিন ও রাতের সার্বিক তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঘুচাপটি মৌসুমি অক্ষের সঙ্গে মিলিত হয়ে উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (২৯ আগস্ট) থেকে সারা দেশে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের প্রবণতা পরবর্তী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com