শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সরকারি উন্নয়নমূলক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, যা অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সরকারের সময়ে বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে, যা সামাজিক অবক্ষয় ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছিল। বর্তমান সরকার টেকসই উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতি নির্মূলকে অগ্রাধিকার দিয়ে এই তদারকি ব্যবস্থা চালু করেছে।
বিভাগ ও অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের তালিকা:
ময়মনসিংহ ও ঢাকা অঞ্চল:
ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর: এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর ও কিশোরগঞ্জ: ইয়াসের খান চৌধুরী
ঢাকা: সুলতান সালাউদ্দিন টুকু
গাজীপুর ও নারায়ণগঞ্জ: হাবিবুর রশিদ
মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ: সরদার মো. সাখাওয়াত হোসেন
টাঙ্গাইল ও নরসিংদী: মো. শরীফুল আলম
মাদারীপুর ও শরীয়তপুর: শামা ওবায়েদ ইসলাম
রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ: মিয়া নুরুদ্দিন আহম্মেদ
চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চল:
চট্টগ্রাম: মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
কক্সবাজার: সাচিং প্রু
খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি: মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
ফেনী ও নোয়াখালী: জাকারিয়া তাহের
লক্ষ্মীপুর: আবদুল আউয়াল মিন্টু
ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর: এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)
রাজশাহী ও রংপুর বিভাগ:
রাজশাহী ও নাটোর: ইকবাল হাসান মাহমুদ
বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ: আব্দুল বারী
জয়পুরহাট ও নওগাঁ: মোহাম্মদ শামীম কায়সার
সিরাজগঞ্জ ও পাবনা: ফারজানা শারমিন
রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম: মীর শাহে আলম
ঠাকুরগাঁও ও দিনাজপুর: আসাদুল হাবিব দুলু
লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়: ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন
খুলনা ও বরিশাল বিভাগ:
খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট: মো. আসাদুজ্জামান
যশোর, মাগুরা ও নড়াইল: শেখ ফরিদুল ইসলাম
মেহেরপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ: অনিন্দ্য ইসলাম অমিত
চুয়াডাঙ্গা: নিতাই রায় চৌধুরী
বরিশাল, ভোলা ও ঝালকাঠি: আহম্মদ সোহেল মনজুর
বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর: মো. রাজীব আহসান
সিলেট বিভাগ:
সিলেট ও সুনামগঞ্জ: আলহাজ্ব মো. জি কে গউছ
মৌলভীবাজার: আরিফুল হক চৌধুরী
হবিগঞ্জ: খন্দকার আব্দুল মুক্তাদির
দায়িত্ব ও কর্মপরিধি: 📋
দায়িত্বপ্রাপ্তরা সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন। এ ছাড়া নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি তদারকির পাশাপাশি জেলা পর্যায়ের বিভিন্ন সমন্বয় সভায় অংশ নিয়ে দিকনির্দেশনা প্রদান করবেন।