রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
নেত্রকোণায় আ. লীগ সভাপতি-সম্পাদকসহ  ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোণায় আ. লীগ সভাপতি-সম্পাদকসহ  ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মোহনগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

শনিবার মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় এই মামলা করেন।

মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com