বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

আমি আবার বিয়ে করিনি’: চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা

আমি আবার বিয়ে করিনি’: চুক্তিভিত্তিক বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন প্রভা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গোপনে ‘চুক্তিভিত্তিক বিয়ে’র গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।

প্রভা জানান, তিনি কোনো নতুন বিয়ে বা তথাকথিত চুক্তিভিত্তিক সম্পর্কে জড়াননি। এসব দাবিকে ‘শতভাগ মিথ্যা’ আখ্যা দিয়ে তা প্রমাণের জন্য তিনি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে তিনি ভিত্তিহীন তথ্যের বদলে যাচাইকৃত সত্য প্রকাশের অনুরোধ করেন। পাশাপাশি কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক তথ্যের জন্য কেবল তাঁর অফিশিয়াল অ্যাকাউন্টে নজর রাখার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি অনুরোধ জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com