বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

নবম পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর!

নবম পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সব প্রক্রিয়া শেষ করে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতন বৃদ্ধির হার, বিভিন্ন ভাতা ও সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। মন্ত্রিসভার অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং (আইনি পরীক্ষা) শেষে গেজেট প্রকাশ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী অক্টোবর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা। তবে এই পে স্কেল কার্যকর ধরা হবে চলতি বছরের ১ জুলাই থেকে; ফলে পূর্বের বকেয়া অর্থ পরবর্তীতে সমন্বয় করা হবে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, উচ্চপর্যায়ের সচিব কমিটির পর্যালোচনা শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলা হবে এবং চলতি বছরের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। তবে আর্থিক চাপ সামলাতে এটি দুই ধাপে বাস্তবায়িত হতে পারে—প্রথম ধাপে মূল বেতন এবং পরবর্তী ধাপে ভাতাসহ অন্যান্য সুবিধা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com