বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আকাশপ্রেমীদের জন্য আসছে এক বিশেষ মহাজাগতিক দৃশ্য। আগামী ২৮ আগস্ট (বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর) আকাশে দেখা যাবে একটি গভীর আংশিক চন্দ্রগ্রহণ । এ সময় পৃথিবীর ছায়ায় চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে যাবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) তথ্যমতে, বাংলাদেশ সময় ২৮ আগস্ট সকাল ১০টা ১২ মিনিটে (০৪:১২ জিএমটি) গ্রহণটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে এটি শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখা যাবে। এছাড়া ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চল থেকেও আংশিক দৃশ্য উপভোগ করা যাবে।

চাঁদ পুরোপুরি ঢাকা না পড়লেও পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যালোকের প্রতিসরণের কারণে চাঁদটি আকর্ষণীয় লালচে বা তামাটে বর্ণ ধারণ করবে, যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত। পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই মহাজাগতিক ঘটনাটি খালি চোখেই নিরাপদে দেখা যাবে; তবে বাইনোকুলার বা টেলিস্কোপে দৃশ্যটি আরও স্পষ্ট হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com