শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
কানাডার ওপর ক্ষোভে সীমান্ত লেকের নাম বদলালেন ট্রাম্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন মন্ত্রী-হুইপরা, প্রজ্ঞাপন জারি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নেপালে ভয়াবহ বন্যায় আটকা খরাজ মুখোপাধ্যায়, জঙ্গলে কাটল পাঁচ ঘণ্টা ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি বেঁচে থাকাটাই এখন বড় অর্জন’: নেপালের দুর্যোগে অভিনেতা শাহরিয়ার নাজিম জয় হামে আরও ৫ শিশুর মৃত্যু: দেশে মোট প্রাণহানি বেড়ে ৯৫৫
৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ক্ষমতা গ্রহণের প্রথম ছয় মাসেই সারাদেশে প্রায় ২ কোটি ২২ লাখ ৬৮ হাজার গাছের চারা রোপণ সম্পন্ন করেছে সরকার। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় নির্বাচনি ইশতেহারে ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

চলতি বছরের জন্য নির্ধারিত ৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৯৩০টি চারা রোপণের বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৪৩ দশমিক ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। বন অধিদপ্তরসহ মোট ১১টি সরকারি সংস্থা এই সবুজায়ন উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করছে। এর মধ্যে বন অধিদপ্তর সর্বোচ্চ ১ কোটি ১৯ লাখের বেশি এবং স্থানীয় সরকার বিভাগ ৭১ লাখের বেশি চারা রোপণ করেছে। এছাড়া কৃষি, সড়ক পরিবহন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ও এই কার্যক্রমে অংশ নিচ্ছে।

মাটির ধরন ও ভৌগোলিক পরিবেশ বিবেচনায় পার্বত্য এলাকায় গর্জন ও সেগুন, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভজাতীয় কেওড়া ও বাইন এবং হাওরাঞ্চলে হিজল ও করচ গাছ রোপণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জানান, সরকারি উদ্যোগের পাশাপাশি এনজিওগুলোর মাধ্যমে আরও ৪০ লাখ চারা লাগানো হয়েছে। এছাড়া উপকূল রক্ষায় খুব শিগগিরই আরও ২ কোটি ম্যানগ্রোভ চারা রোপণের একটি বিশেষ প্রকল্প চূড়ান্ত হতে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com