বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, রটনা ছড়ানো হচ্ছে: ত্রাণ মন্ত্রী

বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই, রটনা ছড়ানো হচ্ছে: ত্রাণ মন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে সারের কোনো ঘাটতি নেই জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সারের সরবরাহ পরিস্থিতি নিয়ে বাস্তবে সংকট না থাকলেও অসত্য তথ্য বেশি রটানো হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে লালমনিরহাটে সার বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষক পর্যায়ে সার বিতরণ সহজ করতে সরকার প্রতিটি ইউনিয়নে একজন করে নতুন ডিলার নিয়োগ ও খুচরা বিক্রেতার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কৃষি খাতে বিপুল ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই অসদুপায়ে কেউ কৃত্রিম সংকট তৈরি বা সার মজুত করলে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপতৎপরতা রোধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। সভায় জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com