শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

গভীর রাতে চঞ্চলকে কোন নারী ফোন করেছিলেন?

গভীর রাতে চঞ্চলকে কোন নারী ফোন করেছিলেন?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দাপুটে অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয় ক্যারিয়ার সবার জানা থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে। ব্যক্তিগত জীবনে তিনি চিকিৎসক শান্তা চৌধুরীর সঙ্গে সংসার করছেন। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম শুদ্ধ।

সম্প্রতি দাম্পত্য জীবনের ২০ বছর পূর্ণ করলেন চঞ্চল চৌধুরী। বিবাহবার্ষিকী উপলক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে কেক কাটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে স্মৃতিচারণ করেন ‘মনপুরা’খ্যাত এই অভিনেতা।

স্ত্রীর সঙ্গে পরিচয়ের গল্প তুলে ধরে চঞ্চল চৌধুরী জানান, বাটন ফোনের যুগে গভীর রাতে এক অচেনা তরুণীর ফোন থেকেই তাদের সম্পর্কের শুরু। তরুণীটি তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন। এরপর প্রায় এক মাস ফোনে কথা বলার পর সামনাসামনি দেখা না করেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।

দুই পরিবারের সম্মতির বিষয়ে তিনি বলেন, “আমার বিয়ে করার সিদ্ধান্তে পরিবার অত্যন্ত খুশি হয়েছিল। মেয়ের পরিবারের মধ্যে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে প্রথমে আইনি এবং পরে ধর্মীয় রীতি মেনে আমাদের বিয়ে সম্পন্ন হয়।”

সংসার জীবনের স্মৃতি টেনে চঞ্চল আরও বলেন, “কখনও ভাবিনি আমার মতো বাউণ্ডুলের সঙ্গে উনি এতদিন সংসার করবেন। এই দীর্ঘ পথচলায় টিকে থাকার প্রধান কারণ আমাদের সন্তান শুদ্ধ। সংসারের সব দায়িত্ব শান্তাই একা সামলে নেয়।”

সবশেষে স্ত্রী ও সন্তানের জন্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com