শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
বিয়ে কি ফরজ-নাকি সুন্নত? জানুন শরিয়তের ব্যাখ্যা

বিয়ে কি ফরজ-নাকি সুন্নত? জানুন শরিয়তের ব্যাখ্যা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইসলামে বিবাহ কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং আত্মশুদ্ধি, চরিত্র রক্ষা ও প্রশান্তিময় পারিবারিক জীবন গঠনের এক গুরুত্বপূর্ণ আমল । তবে সবার ক্ষেত্রে বিবাহের বিধান এক নয়; ব্যক্তির শারীরিক ও মানসিক সক্ষমতা এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে শরিয়তের হুকুমে ভিন্নতা রয়েছে।

ওয়াজিব (বাধ্যতামূলক) : প্রবল শারীরিক চাহিদা থাকলে এবং বিবাহ না করলে ব্যভিচার বা পাপকাজে জড়িয়ে পড়ার স্পষ্ট আশঙ্কা থাকলে বিবাহ করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও এমন অবস্থায় বিরত থাকা গুনাহের শামিল।

সুন্নতে মুয়াক্কাদাহ : যার সক্ষমতা রয়েছে এবং নিজেকে পাপাচার থেকে মুক্ত রাখতে পারেন, তার জন্য বিবাহ মহানবী (সা.)-এর অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাহ।

মুবাহ বা জায়েজ : বার্ধক্য বা শারীরিক জটিলতার কারণে চাহিদা না থাকলে এবং পাপে জড়ানোর আশঙ্কা না থাকলে বিবাহ না করাও জায়েজ।

পবিত্র কোরআনে সামর্থ্য অনুযায়ী অবিবাহিতদের বিবাহের তাগিদ দিয়ে আল্লাহর অনুগ্রহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে (সুরা আন-নুর: ৩২)। এছাড়া রাসুলুল্লাহ (সা.) সামর্থ্যবান তরুণদের দ্রুত বিবাহের নির্দেশ দিয়েছেন এবং সামর্থ্য না থাকলে চরিত্র রক্ষার্থে রোজা রাখার পরামর্শ দিয়েছেন (সহিহ বুখারি: ৫০৬৬)। অকারণে বৈরাগ্য বা চিরকুমার থাকাকে ইসলাম নিরুৎসাহিত করে। সামগ্রিক কল্যাণ ও শৃঙ্খলা রক্ষাই এর মূল উদ্দেশ্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com