শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ সমন্বয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ নতুন দর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এর ফলে টানা চার দফার দরপতনে দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৯ হাজার ৮৫৬ টাকা কমল।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এই নতুন ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ১০টা থেকেই সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ বিভিন্ন মানের স্বর্ণের প্রতি ভরির নতুন বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে—
২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা