বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনাম :
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি জলবায়ু ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঋণ নয়, অনুদান চান প্রধানমন্ত্রী ‘হামজার চেয়ে ভালো অধিনায়ক আর কেউ হতে পারে না’ বিতর্কেও থেমে নেই রামায়ণ: ৭ দিনে আয় ১২৫৬ কোটি টাকা স্বর্ণের দামে বড় পতন, দুই দিনে কমল প্রায় ৫ হাজার টাকা ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন বিরোধীদলীয় নেতা: স্বরাষ্ট্রমন্ত্রী কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার-নেইল কাটার ও ইটের টুকরা এনসিপিতে গঠিত হচ্ছে ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ, আলোচনায় যারা হাসনাতের প্রশ্নে সংসদে হট্টগোল, এমপির স্বজনদের সারের ডিলারশিপ নিয়ে বিতর্ক
স্বর্ণের দামে বড় পতন, দুই দিনে কমল প্রায় ৫ হাজার টাকা

স্বর্ণের দামে বড় পতন, দুই দিনে কমল প্রায় ৫ হাজার টাকা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করা হয়েছে। এর আগে বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস উল্লেখ করে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম পূর্বের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

বাজুসের বাজার পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে রেকর্ড ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে বিদায়ী ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com