রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, তবে রয়েছে ছুটির ভিন্নতা

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, তবে রয়েছে ছুটির ভিন্নতা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের ধরন ও শিক্ষার স্তরভেদে ছুটির মেয়াদের ভিন্নতা থাকছে। পূজার সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ও অন্যান্য ধর্মীয় ছুটি যুক্ত হওয়ায় এবার মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজ পর্যায়ে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত ছুটি পাবেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক বর্ষপঞ্জি অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার নির্ধারিত ছুটির সঙ্গে আগে-পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকবে। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নোটিশ অনুযায়ী, কলেজগুলোতে ১৮ থেকে ২৯ অক্টোবরের সরকারি ছুটির সঙ্গে দুপাশের সাপ্তাহিক ছুটি মিলে ১৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত টানা ১৬ দিনের দীর্ঘ অবকাশ মিলবে।

তবে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী, ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসাগুলোতে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটির সঙ্গে পরবর্তী সাপ্তাহিক বন্ধ যুক্ত হয়ে মোট ৫ দিনের ছুটি থাকবে। এছাড়া পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব একাডেমিক ক্যালেন্ডার ও দাপ্তরিক নোটিশ অনুযায়ী পূজার ছুটির দিনক্ষণ নির্ধারণ করবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com