বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা!
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের স্বপ্ন অধরা থেকে গেল বাংলাদেশের। এবার আসরটির ফাইনালে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে শিরোপা খুইয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

আজ সোমবার ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় দুদল। যেখানে গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

প্রথমার্ধে এদিন কোনো গোল হয়নি। পরে ম্যাচের ৫৭তম মিনিটে এগিয়ে যায় ভারত। অধিনায়ক মাতের কর্নারে হেডে নাহিদের প্রতিরোধ ভাঙেন মোহাম্মদ কাইফ।

গোল শোধ তো দিতেই পারেনি বরং অন্তিম সময়ে আবারও গোল হজম করে বাংলাদেশ। বক্সের ওপরে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। নিশ্চিত হয়ে যায় ভারতের মুকুট ধরে রাখা।

বয়সভিত্তিক এই প্রতিযোগিতা এ পর্যন্ত অনূর্ধ্ব-১৫, ১৬ ও ১৭ ক্যাটাগরিতে হয়েছে। অনূর্ধ্ব-১৫ ও ১৬ ক্যাটাগরিতে একবার করে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৭ তে এই প্রথম রানার্সআপ হলো তারা।

এর আগে ২০২২ সালে অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে হওয়া প্রথম আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেবার সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com