শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন গুরুতর দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ চারজনেরই শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন—মো. শরিফ (৩৪), তাঁর স্ত্রী রোজিনা (৩০), রোজিনার ভাই রিয়াজ (২২) ও মো. রনি (১৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের সবার শ্বাসনালীসহ শরীরের বড় অংশ দগ্ধ হয়েছে। এর মধ্যে রনির শরীরের ৭০ শতাংশ, রোজিনার ৬০ শতাংশ এবং শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে অংশ দগ্ধ হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com