বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা!
ইসরায়েলের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে মঙ্গলবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরমধ্যে নেভাতিম বিমান ঘাঁটি ছিল অন্যতম প্রধান লক্ষ্যবস্তু, যেখানে ইসরায়েলের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানগুলো অবস্থান করে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন-এর বিশ্লেষণ অনুসারে, নেভাতিম ঘাঁটিতে ইরান অন্তত কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হেনেছে। সিএনএন জানিয়েছে, তারা দুটি ভিডিও বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে হামলাটি ঘাঁটির দক্ষিণে অবস্থিত আরাত আন-নাকাব শহরের কাছ থেকে ধারণ করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রকেটের ধোঁয়ার রেখা ঘাঁটির দিকে আঘাত হানছে এবং পেছনে সাইরেন বাজছে। এছাড়া ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উড়তে দেখা যায়, যা হামলা প্রতিহত করার চেষ্টা করছিল। বিমানঘাঁটির কন্ট্রোল টাওয়ারের ওপর দিয়ে ধোঁয়া উড়তে দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলায় ঘাঁটির কোন কোন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিশ্চিত করা যায়নি। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com