মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
প্রবাসে থেকেও জনগণের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী

প্রবাসে থেকেও জনগণের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ ১৭ বছর প্রবাসে থাকলেও নানা প্রতিকূলতার মাঝে দেশের প্রতিটি সংকট ও জাতীয় দুর্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জেডআরএফ প্রান্তিক পর্যায় পর্যন্ত মানবিক কার্যক্রম ছড়িয়ে দিয়েছে। করোনা মহামারি, বন্যা কিংবা শীতের প্রকোপ—প্রতিটি সময়েই তিনি প্রবাস থেকে সার্বক্ষণিক নির্দেশনা ও সহায়তা পাঠিয়েছেন। কঠিন প্রতিকূলতার মধ্যেও সংগঠনটি বিজ্ঞান মেলা আয়োজন, পঙ্গু ব্যক্তিদের কৃত্রিম পা সংযোজন, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা দিয়ে অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। কর্মসূচিতে জেডআরএফ-এর নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, ড. মোর্শেদ হাসান খানসহ বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com