সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮

খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ ও পূর্বশত্রুতার জেরে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহ্ আলমগীর (২৩) নামের এক যুবক নিহত এবং উভয়পক্ষের অন্তত ২৮ জন আহত হয়েছেন।

উপজেলার চাকুয়া ইউনিয়নের রানিচাপুর গ্রামে গত বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শাহ্ আলমগীরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে শুক্রবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহ্ আলমগীর রানিচাপুর গ্রামের নূরুল হক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ্ আলমগীর চাকুয়া ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লিগ্যাল মিয়া ও উপজেলা কৃষক দলের সদস্য জালাল মিয়ার সমর্থক ছিলেন। এলাকায় বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়ন্ত্রণ ও পূর্ববিরোধ নিয়ে তাঁদের সঙ্গে চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমানের অনুসারীদের বিরোধ চলে আসছিল। এরই জেরে দুদিন ধরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযোগ দুটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com