মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
ঝড় তোলা ‘জেলার টু’ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

ঝড় তোলা ‘জেলার টু’ সিনেমার জন্য কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

বিনোদন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বক্স অফিসে ঝড় তুলেছে নেলসন দিলীপকুমার পরিচালিত বহুল প্রতীক্ষিত অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘জেলার টু’। কেন্দ্রীয় চরিত্র ‘মতুভেল পান্ডিয়ান’ রূপে দীর্ঘ ৩ বছর পর পর্দায় ফিরেই নিজের স্টারডমের প্রমাণ দিলেন ৭৫ বছর বয়সি মেগাস্টার রজনীকান্ত। মুক্তির মাত্র ৩ দিনেই বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩২১ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪১৫ কোটি ৮০ লাখ টাকা)। সাফল্যের এমন জোয়ারের সঙ্গে সঙ্গে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে এই মেগাপ্রজেক্টে যুক্ত তারকা ও নির্মাতাদের বিপুল পারিশ্রমিক নিয়ে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় চরিত্রের জন্য রজনীকান্ত একাই নিয়েছেন ১১০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৪২ কোটি টাকার বেশি)। বক্স অফিসের লভ্যাংশ ভাগাভাগি বিবেচনায় এই আয় ১৮০ কোটি রুপি (প্রায় ২৩৩ কোটি টাকা) ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সিনেমাটির সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর নিয়েছেন ২০ কোটি রুপি এবং পরিচালক নেলসন দিলীপকুমারের পারিশ্রমিক দাঁড়িয়েছে ৩৫ কোটি রুপিতে।

বলিউড ও দক্ষিণী তারকাদের সমাহারে নির্মিত এ সিনেমায় ‘ম্যাথিউ’ চরিত্রে অভিনয়ের জন্য দক্ষিণী তারকা মোহনলাল নিয়েছেন ৩০ কোটি রুপি। অতিথি চরিত্র ‘রডি’ রূপে যুক্ত হওয়া বলিউড তারকা হৃতিক রোশান নিয়েছেন ২৫ কোটি রুপি। খল চরিত্রে অভিনয় করে বিদ্যা বালান পেয়েছেন ৬ কোটি রুপি। এছাড়া পুলিশ অফিসারের চরিত্রে বিজয় সেতুপাতি ও গুরুত্বপূর্ণ চরিত্রে এস জে সূর্য থাকলেও তাঁদের পারিশ্রমিকের সুনির্দিষ্ট অঙ্ক জানা যায়নি।

কালানিথি মারন প্রযোজিত ৩০০ কোটি রুপি বাজেটের এই সিক্যুয়েলটি প্রথম কিস্তির মতো ফের বক্স অফিস রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com