সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন করুণ আকুতি জানিয়ে আলোচনায় আসা শেরপুরের বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম (৭৫) মারা গেছেন। দীর্ঘদিন রোগশয্যায় কাটানোর পর রোববার (১৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

রোববার বিকেলে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে সাজু শেখ ও নূরজাহান বেগমের দীর্ঘ প্রায় ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটল। জীবনসঙ্গিনীকে হারিয়ে এখন পুরোপুরি একা ও দিশেহারা হয়ে পড়েছেন অশীতিপর এই বৃদ্ধ। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে শয্যাশায়ী হয়ে পড়েন নূরজাহান বেগম। সংসারে চরম দারিদ্র্য থাকায় তাঁর চিকিৎসা ও ওষুধ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। অসুস্থ স্ত্রীর সেবা এবং পেটের খাবার জোটাতে গিয়ে প্রতিদিন অমানবিক সংগ্রাম করতে হতো বৃদ্ধ সাজু শেখকে। এ দম্পতির তিন ছেলে ও তিন মেয়ে থাকলেও সন্তানদের অবস্থাও অসচ্ছল; কেউ ঢাকায় রিকশা চালান, আবার কেউ দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, শয্যাশায়ী স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে খাবারের জন্য কেঁদে কেঁদে আকুতি জানাচ্ছেন সাজু শেখ। হৃদয়বিদারক সেই ভিডিও নজরে আসার পর প্রশাসনের পক্ষ থেকে ও বিভিন্ন সহৃদয় ব্যক্তি তাঁদের মানবিক সহায়তা পৌঁছে দেন। তবে বার্ধক্য ও দীর্ঘদিনের রোগভোগের কাছে অবশেষে হার মানলেন নূরজাহান বেগম। যাঁকে ভালোবেসে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, সেই আজীবনের সঙ্গীকে হারিয়ে এখন গভীর শোক ও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি অসহায় সাজু শেখ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com