মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু

গানের ধ্রুবতারা আইয়ুব বাচ্চু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘আর বেশি কাঁদালে উড়াল দেব আকাশে’—নিজের গানের কথার মতোই ২০১৮ সালের ১৮ অক্টোবর কোটি ভক্তকে কাঁদিয়ে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু। আজ রবিবার (১৮ অক্টোবর) বাংলা ব্যান্ড সংগীতের এই অবিসংবাদিত রাজপুত্রের অষ্টম মৃত্যুবার্ষিকী।১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু পরিবারের সংগীতের কোনো ঐতিহ্য না থাকা সত্ত্বেও শৈশবেই বিশ্বখ্যাত গিটারিস্ট জিমি হেনড্রিক্সের অনুপ্রেরণায় গিটারে আকৃষ্ট হন। ১৯৭৭ সালে সংগীতজীবন শুরু করে ফিলিংস ও সোলস ব্যান্ডে এক দশক বাজানোর পর ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠা করেন তাঁর স্বপ্নের ব্যান্ড ‘এলআরবি’ (লাভ রানস ব্লাইন্ড)।‘কষ্ট’, ‘সুখ’, ‘ঘুমন্ত শহরে’, ‘ফেরারী মন’সহ অসংখ্য কালজয়ী গান উপহার দেওয়ার পাশাপাশি চলচ্চিত্রের প্লেব্যাকেও ‘আম্মাজান’-এর মতো কালজয়ী গান দিয়ে ইতিহাস গড়েন এই গিটার জাদুকর। প্রয়াণের আট বছর পেরিয়ে গেলেও নিজের সুর আর রুপালি গিটারের ঝংকারে কোটি শ্রোতার হৃদয়ে আজও অম্লান হয়ে আছেন আইয়ুব বাচ্চু।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com