মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সর্বাধিনায়কের জ্যেষ্ঠ উপদেষ্টা মোহাম্মদ রেজা নাকদি। শত্রুপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শত্রুরা ‘বোমার জননী’ দিয়ে হামলার হুমকি দিচ্ছে, কিন্তু তাদের মনে রাখা উচিত, ইরানের হাতে থাকা ‘মিসাইলের বাবা’ যেকোনো মুহূর্তে নিক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা যায়, রোববার দেশটির সারি শহরে আয়োজিত এক সামরিক মহড়ায় বক্তব্য দেওয়ার সময় জেনারেল নাকদি এসব কথা বলেন।
বক্তব্যে জেনারেল নাকদি উল্লেখ করেন, ইরানের জনগণের সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান দেশের প্রতিরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। টানা ২৩১ রাত ধরে জনগণের সক্রিয় ও উৎসবমুখর উপস্থিতি তাদের আত্মমর্যাদা ও সাহসিকতার প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের জানা উচিত মানবতা কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। ইরানি জনগণের প্রতিরোধের মূল চালিকাশক্তি শহীদদের আত্মত্যাগ থেকেই উৎসারিত।