মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্রিকেটে নতুন যুগের সূচনা, ৮০ ওভারের ‘টেস্ট টোয়েন্টি’ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ইউপি ভোট নিয়ে ব্যস্ত ইসি, পরিস্থিতি বুঝে করা হবে সেনা মোতায়েন খালিয়াজুরীতে বিদ্যালয় কমিটির বিরোধে বিএনপির দুপক্ষের সংঘর্ষ: নিহত ১, আহত ২৮ প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা, যা বললেন ইশরাক ‘আল্লাহ, আমাকে খাবার দাও, আকুতি জানানো সাজু শেখের স্ত্রী আর নেই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আরেকটি যুদ্ধ বাধাতে চাইছেন নেতানিয়াহু: আরাঘচি বন্দুক জ্যাম হওয়ায় বেঁচে যান অভিনেতা টাইগার শ্রফ এল ক্লাসিকোর আগে এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
রুশ জ্বালানিতে ট্রাম্পের শুল্ক ছাড়ের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

রুশ জ্বালানিতে ট্রাম্পের শুল্ক ছাড়ের ঘোষণায় বিশ্ববাজারে কমল তেলের দাম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বিশ্ববাজারে রুশ জ্বালানি সরবরাহ বাড়ার সম্ভাবনায় সোমবার (১৯ অক্টোবর) অপরিশোধিত তেলের মূল্যে এই নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার বা ১ দশমিক ৭৭ শতাংশ কমে ১০৭ দশমিক ৯২ ডলারে নেমে আসে। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৩ সেন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ১০০ দশমিক ৫৮ ডলারে দাঁড়ায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাশিয়ার ওপর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা ও শুল্ক বিধান স্থগিত করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এর আওতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে রুশ ডিজেল রপ্তানি মাসিক ২৩ লাখ ব্যারেল থেকে বেড়ে ৭৬ লাখ ব্যারেলে পৌঁছাতে পারে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি ইউক্রেনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, শুল্ক ও নিষেধাজ্ঞার বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব পর্যালোচনায় ৬০ দিন সময় নেওয়া হতে পারে।

এদিকে রুশ তেলের সরবরাহ বৃদ্ধির খবরে দাম কমলেও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি বিশ্ববাজারে নতুন শঙ্কা তৈরি করছে। পারস্য উপসাগরে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় ওই অঞ্চল থেকে তেল সরবরাহ দৈনিক ২ কোটি ব্যারেল থেকে কমে ৮৫ লাখ ব্যারেলে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, একদিকে রুশ তেলের সম্ভাব্য সরবরাহ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিরতা—এই দুই মেরুর টানাপোড়েনেই নির্ধারিত হবে আগামী দিনের বৈশ্বিক তেলের বাজার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com