মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, অস্থিরতা তৈরির চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ ১২ বছর পর একই দিনে আবারও মৃত্যুর মিছিল আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার ৯ মাসে মব সহিংসতায় ১৮৭ মৃত্যু, কারাগারে মারা গেছেন ৯৫ বন্দি ঘরেই সহজে বানিয়ে নিন জিভে জল আনা চালের মিষ্টি: রইল সহজ রেসিপি শাহজালাল বিমানবন্দরে আগুন কানাডা ছাড়ছে না আলবার্টা: বিচ্ছিন্নতার গণভোটে বড় ধাক্কা খেল ট্রাম্প শিবির ইশরাক হোসেনের পদক্ষেপ সঠিক, কিন্তু প্রক্রিয়া ভুল: জামায়াত আমির
আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা

আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রেক্ষাগৃহে মুক্তির ঠিক আগমুহূর্তে নেপালে বড় ধরনের বাধার মুখে পড়েছে বলিউড তারকা আয়ুষ্মান খুরানা ও সারা আলী খান অভিনীত স্পাই-কমেডি ঘরানার নতুন সিনেমা ‘উড়তা তীর’। দেশটির কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটির প্রকাশ্য প্রদর্শনীর অনুমতি বাতিল করেছে। ফলে দেশটিতে সিনেমাটির পূর্বনির্ধারিত মুক্তি পুরোপুরি অনিশ্চয়তায় পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা গেছে, নেপালের চলচ্চিত্র আইন অনুযায়ী সিনেমাটির বিষয়বস্তু ‘নিষিদ্ধ শ্রেণিভুক্ত’ বলে রায় দিয়েছে স্থানীয় সেন্সর বোর্ড।

নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে দেশটির পরিবেশক সংস্থা ‘ন্যাশনাল সিনে গ্রুপ নেপাল’-কে পাঠানো এক চিঠিতে এই নিষেধাজ্ঞার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, ‘ন্যাশনাল সিনেমা (প্রোডাকশন, এক্সিবিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন) অ্যাক্ট, ২০২৬’-এর ৮(৩) ধারার অধীনে সিনেমাটি জনসাধারণের জন্য প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

আকাশ কৌশিক পরিচালিত এই সিনেমায় মূলত ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনার পটভূমি হাস্যরসাত্মক ও স্পাই থ্রিলারের আঙ্গিকে তুলে ধরা হয়েছে। ধারণা করা হচ্ছে, গল্পের এই সংবেদনশীল বিষয়বস্তুই নেপাল সেন্সর বোর্ডের আপত্তির মূল কারণ। দেশটির আইনে জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক ও সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কনটেন্টের প্রদর্শন আটকে দেওয়ার বিধান রয়েছে।

আগামী ২৩ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত রয়েছে। তবে নেপাল সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় সেখানে সিনেমাটির মুক্তি নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com