সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগের দিনই ৮ জনের মৃত্যুর পর গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হামের উপসর্গজনিত মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং বাকি দুজন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মারা যাওয়া ১ হাজার ৩১৮ জনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক দিনে নতুন করে ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরে দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৭৩ জন; যা নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৪৪২ জনে।

অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com