বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম, ভরি কত? উত্তরার সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: সড়কে যান চলাচল বন্ধ উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের মিরপুরে প্রকাশ্যে পোশাককর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

পিরোজপুরে ২ বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এই নাশকতার ঘটনা ঘটে।

নিহত বাসশ্রমিক সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তিনটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে আসে। তারা সেখানে দাঁড়িয়ে থাকা ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুনের লেলিহান শিখায় পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ সদস্যরা দ্রুত আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা শ্রমিকদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, অগ্নিসংযোগের শিকার লিসা পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং বাহক পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবুল হাসান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com