বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন রাতভর তাণ্ডব ২১ জেলায়: বাস-ট্রেন-প্রতিষ্ঠানে আগুন, নিহত ৪ টানা সপ্তমবার কমল স্বর্ণের দাম, ভরি কত? উত্তরার সরকারি কোয়ার্টার থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: সড়কে যান চলাচল বন্ধ উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার এক দিনের সফরে লালমনিরহাটের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের মিরপুরে প্রকাশ্যে পোশাককর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
এনআইডির আবেদন করে মাসের পর মাস অপেক্ষা, ক্ষুব্ধ সিইসি

এনআইডির আবেদন করে মাসের পর মাস অপেক্ষা, ক্ষুব্ধ সিইসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেও মাসের পর মাস এমনকি বছরের পর বছর সেবা না পাওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নাগরিকদের এই ভোগান্তি ও এনআইডিকেন্দ্রিক দুর্নীতি বন্ধে কার্যকর সমাধান চেয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব আখতার আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘প্রতিদিন ডাক সই করার সময় অন্তত ছয়-সাতটি এনআইডি-সংক্রান্ত অভিযোগ পাই। কেউ ছয় মাস, কেউ ১০ মাস, আবার কেউ কয়েক বছর আগে আবেদন করেও সেবা পাননি। বিষয়টি আমাকে খুব বিব্রত করে। আমি চাই, এই হয়রানি শব্দটি যেন আর শুনতে না হয়।’

দায় এড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সমস্যা দেখা দিলে একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা দেখা যায়। ব্লেম গেম করে মানুষকে সেবা দেওয়া যাবে না। আমাদের মূল লক্ষ্য হলো মানুষ যেন কোনো হয়রানি ও দুর্নীতি ছাড়াই সেবা পায়।’

আবেদন প্রক্রিয়া স্বচ্ছ করার নির্দেশনা দিয়ে সিইসি জানান, আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে এসএমএসের মাধ্যমে জানাতে হবে যে তাঁর আবেদনটি গৃহীত হয়েছে এবং প্রক্রিয়াধীন রয়েছে। কাগজপত্রের কোনো ঘাটতি থাকলে সেটিও স্পষ্টভাবে জানিয়ে দিতে হবে।

এ ছাড়া গ্রামের বয়স্ক ও প্রযুক্তিতে কম দক্ষ মানুষের কথা বিবেচনায় রেখে এনআইডি সেবা সহজ করার তাগিদ দেন সিইসি। পাশাপাশি কী কী কাগজপত্র প্রয়োজন তা নিয়ে নিয়মিত প্রচার-প্রচারণা চালানো এবং এনআইডি প্রদানের ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় নথিপত্র নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com