বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন, নিহত ১

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ।। নেত্রকোণার আলো ডটকম:

চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে থাকা রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভে’ আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এছাড়া জাহাজটি থেকে ৪৮ জন নাবিক ও ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিনে বহির্নোঙরে থাকা ওয়েল ট্যাংকারে আগুন ধরে যায়। চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাংকার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন, জাহাজের সামনের অংশে আগুন ছড়িয়ে পড়েছে। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন।

উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে আসে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধার করেন, জাহাজের ৪৮ নাবিককে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিক মারা যান।

জানা গেছে, ১১ হাজার ৬০০ মেট্রিক টন ক্রুড ওয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিলো ট্যাংকারটি। চার ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত সোমবার বিষ্ফোরিত হয় ‘বাংলার জ্যোতি’ নামে আরেকটি ওয়েল ট্যাংকার। ৪ দিনের ব্যবধানে দুটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com