বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র। তিনি জানান, এই বিষয়টি সারা বিশ্বের ক্ষেত্রেই প্রযোজ্য।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় (৭ অক্টোবর) সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশে বর্তমানে দুর্গাপূজার সময় চলছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। তিনি প্রশ্ন করেন, বাংলাদেশের সরকার যাতে সংখ্যালঘুদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র কি কোনো যোগাযোগ করেছে?

জবাবে ম্যাথু মিলার বলেন, “অবশ্যই, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চায়। আর এটি সারা বিশ্বের জন্য সত্য।”

আরেক প্রশ্নে বাংলাদেশে ক্রমবর্ধমান মব ভায়োলেন্স ও লিঞ্চিং ঘটনার প্রেক্ষিতে ফ্রান্সভিত্তিক মানবাধিকার সংস্থা জেএমবিএফের জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পদক্ষেপ জানতে চাওয়া হয়। ম্যাথু মিলার বলেন, এই বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করতে পারেন না। তবে তিনি উল্লেখ করেন, “মাত্র ২ সপ্তাহ আগে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।”

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com