রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনার আলো ডটকম:
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতুল সরকার (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
রাতুল উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত ইন্দ্রজিত সরকারের ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের তার লিকেজ হয়ে ঘরের জানালাটি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। বিষয়টি বুঝতে না পেরে রাতুল জানালা বন্ধ করতে গেলে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু তখন আর কিছু করার ছিল না।
ওসি মো. মকবুল হোসেন বলেন, “এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচিত হওয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।”

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com