বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
সেন্টমার্টিনের কাছে মিয়ানমারের গুলিতে জেলে নিহত

সেন্টমার্টিনের কাছে মিয়ানমারের গুলিতে জেলে নিহত

কক্সবাজার সংবাদদাতা || নেত্রকোণার আলো ডটকম:
বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মাঝামাঝি স্থানে গুলিতে মোহাম্মদ ওসমান নামে একজন বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মোহাম্মদ ওসমান টেকনাফ শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধিন ট্রলারের জেলে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।
ইউএনও মো. আদনান চৌধুরী জানান, বাংলাদেশের জেলেরা বঙ্গোসাগরের দক্ষিণ পশ্চিম মোহনায় মাছ ধরতে গেলে মিয়ানমার দিক থেকে গুলি ছোড়া হয়। এতে এক জেলে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। জেলেরা জানিয়েছে তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি। তারপরও বিপরীত দিক থেকে তাদের উপর গুলি ছোড়া হয়েছে।
এ বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।
এরআগে সোমবার (৭ অক্টোবর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। পরে মঙ্গলবার দুপুরে পাঁচ বাংলাদেশি জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে আরাকান আর্মি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com