বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ সংবাদদাতা, নেত্রকোণার আলো ডটকম:
ময়মনসিংহে স্বপন ভদ্র (৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের পরিবার ও সহকর্মীদের মধ‍্যে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত স্বপন ভদ্র জেলার তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে। তবে তিনি পরিবার নিয়ে সদর উপজেলার শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। স্বপন ভদ্র তারাকান্দা প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি। একসময় তিনি স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল এলাকায় পুলিশ কাজ করছে। তবে কেন বা কী কারণে এই হত‍্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com