বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজার সংবাদদাতা || নেত্রকোণার আলো ডটকম:
কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্ট থেকে তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, ফেরত পাঠানো রোহিঙ্গাদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, শনিবার রাতে টেকনাফে নাফ নদীর পয়েন্ট সীমান্তে বিজিবির সদস্যদের নিয়মিত নদরদারি অব্যাহত ছিল। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকাযোগে কিছু রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেখে। পরে তাদের বহনকারী নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছালে বিজিবির সদস্যরা অনুপ্রবেশে বাধা দেয়। এতে রোহিঙ্গাদের নৌকাগুলি শূন্যরেখা পেরিয়ে মিয়ানমার দিকে পালিয়ে যায়। এসব নৌকায় অন্তত শিশুসহ ৩৮ জন রোহিঙ্গা রয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com