বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
ক্রীড়া প্রতিবেদক || নেত্রকোণার আলো ডটকম:
চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার সঙ্গে ২০২৪ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকা চুক্তিও বাতিল করা হয়েছে। এর আগে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিসিবির জরুরি জুম মিটিংয়ে বরখাস্তের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। দুবাইয়ে আইসিসির মিটিংয়ে অংশ নেওয়া বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদসহ দেশের পরিচালকরা জুম মিটিংয়ে যোগ দেন।
গত মঙ্গলবার (১৭ অক্টোবর) হাথুরুসিংহেকে বরখাস্তের ঘোষণা দিয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেন, “আমরা আমাদের কোচকে (হাথুরুসিংহে) শোকজ নোটিশ দিয়েছি এবং সাময়িক বরখাস্ত করেছি। তার কর্মকাণ্ডে এমন কিছু সমস্যা ছিল যা আমি একজন সাবেক খেলোয়াড় হিসেবে মেনে নিতে পারি না।”
তিনি আরও বলেন, “হাথুরুসিংহেকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে এবং তার বরখাস্ত অবিলম্বে কার্যকর হবে। এর পরে তার চুক্তি স্থগিত করা হবে।”
আজকের জুম মিটিংয়ে হাথুরুসিংহের প্রতিক্রিয়া এবং তার আইনি পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। যদি তিনি আইনি পথে যান, বিসিবি আইনিভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করার প্রস্তুতি নিয়েছে।
হাথুরুসিংহের সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি ছিল, যা ছিল তার দ্বিতীয় মেয়াদ। এর আগে তিনি ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবার তার বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের এক খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায়।
হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ ১০টি টেস্ট, ৩৫টি ওয়ানডে এবং ৩৫টি টি-টোয়েন্টি খেলেছে। টেস্টে ৫টি জয় এবং ৫টি পরাজয়, ওয়ানডেতে ১৩টি জয় এবং ১৯টি হার, ৩টি ম্যাচে ফল হয়নি। টি-টোয়েন্টিতে ১৯টি জয় এবং ১৫টি পরাজয়।